,

দুই নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল বাঘ [ভিডিও]

china_beijing_tiger_attack_20074_1469378866আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাজধানী বেইজিংএ একটি বন্যপ্রাণী-উদ্যানে বাঘের আক্রমণে একজন মহিলা নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

চীনা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বাদালিং নামে এই উদ্যানটিতে দর্শকরা নিজেদের গাড়ি চালিয়ে ঘুরে ঘুরে অনেকটা খোলামেলা পরিবেশে বিচরণরত বন্যপ্রাণীদের দেখতে পারেন। তবে তাদের সতর্ক করে দেয়া হয় যেন তারা গাড়ি থেকে বের না হন।

কিন্তু এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একজন মহিলা গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ান এবং তার পরই একটি বাঘ এসে তাকে আক্রমণ করে এবং টেনে নিয়ে যায়।

এ ঘটনা দেখে আরেক মহিলা তাকে উদ্ধার করতে লাফিয়ে গাড়ি থেকে বের হয়ে আসর পর আরেকটি বাঘ তাকেও আক্রমণ করে। দ্বিতীয় মহিলাটি বাঘের হাতে নিহত হন।

পার্কের নিরাপত্তারক্ষীরা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু তারা একজন মহিলাকে বাঁচাতে পারেননি। অপর মহিলাটি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আক্রান্ত দুই মহিলার সঙ্গে আরেকজন পুরুষ ওই গাড়িতে ছিলেন। তিনিও তাদের রক্ষা করতে বেরিয়ে এসেছিলেন, তবে তিনি আহত হননি।

পার্কের কর্মকর্তারা এ ঘটনা নিয়ে কোন মন্তব্য করেননি। তবে বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে পার্কটি এখন বন্ধ আছে।

https://youtu.be/JRVSs5RFuDE

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা