,

বেশি পানি পান ডেকে আনতে পারে নানা সমস্যা

23832-water-hস্বাস্থ্য ডেস্ক : পানির অপর নাম জীবন-একথা আমরা সকলেই জানি। তবে এই পানি কখনও কখনও ডেকে আনতে পারে আমাদের শরীরে নানা রোগ। হতে পারে মৃত্যুর পরোক্ষ কারণ। চিকিৎসকদের মতে, মাত্রাতিরিক্ত পানি পানের ফলে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যাও দেখা যেতে পারে।
তারা বলেন, সাধারণভাবে আমাদের মত গরমের দেশে একজন সুস্থ মানুষের দিনে ৮ থেকে ১২ গ্লাস পানি পান করা উচিত। তবে যাদের বেশি কায়িক পরিশ্রম করতে হয়, তাদের বেশি তেষ্টা পায়। তাই যখনই তেষ্টা পাবে তখনই পানি খেতে হবে। আবার কিছু স্বাস্থ্য বাতিকগ্রস্ত মানুষ প্রয়োজনের অতিরিক্ত জলপান করেন। এর ফলে নানান শারীরিক ও মানসিক সমস্যা দেখা যেতে পারে বলে।

ভারতের আনন্দবাজার পত্রিকাকে নেফ্রোলজিস্ট ডা দিলীপ কুমার পাহাড়ি বলেন, প্রয়োজনের অতিরিক্ত পানি পানকে অনেক সময়েই মনের অসুখের পর্যায়ে ফেলা হয়। ডাক্তারি পরিভাষায় একে বলে পলিডিপসিয়া। গ্রিক শব্দ পলি এর অর্থ অনেক আর ডিপসিয়া মানে তেষ্টা। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে অনেক সমস্যা দেখা দেয়।

এবার জেনে নেওয়া যাক বেশি পানি খেলে কোন ধরনের সমস্যা হতে পারে।

হাত-পা ফুলে যাওয়া: বেশি পানি পান করলে তা জমে শরীরের বিভিন্ন অংশ (যেমন-পা, হাত, মুখ ইত্যাদি) ফুলে যেতে পারে।

মূত্রাশয়ে চাপ: যাদের কিডনির সমস্যা রয়েছে তারা যদি অতিরিক্ত পানি পান করেন তবে মূত্রাশয়ে চাপ পড়ে সমস্যা আরও বাড়তে পারে।

বহুমূত্র: যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে অতিরিক্ত পানি খেলে তাদের বহুমূত্রের সমস্যা বাড়তে পারে। ফলে বার বার বাথরুম দৌড়তে হয়। যা বেশ অস্বস্তিকর ব্যাপার।

মাথা ঝিম ঝিম: বেশি পানি পানের জন্যে রক্তে সোডিয়াম কমে গেলে মাথা ঝিম ঝিম করতে পারে।

লেথার্জি: অতিরিক্ত পানি খেলে লেথার্জি লাগে অর্থাৎ কোনও কাজ করতে ইচ্ছে করে না। সারাদিনই শুয়ে বসে থাকতে ইচ্ছে করে।

আবার যারা প্রয়োজনের অতিরিক্ত জল খান,তারা যদি দু’এক দিন সাত লিটারের পরিবর্তে দুই লিটার পানি খান, তাদের শরীরে অনেক টক্সিন জমে যায়। এর ফলে অসুস্থ বোধ করতে পারেন তারা।

তাই পানি পানের ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে