,

পোকেমন খেলতে গিয়ে কবরস্থানে আটকে গেলেন তরুণী! (ভিডিওসহ)

24244-young-girlamঅনলাইন ডেস্ক : ‘পোকেমন গো’ তান্ডব চলছেই। এর মধ্যেই একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকালই এই গেম খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে মধ্য আমেরিকার গুয়াতেমালার এক কিশোর। এরপরও আমেরিকায় অবস্থান-ভিত্তিক এই গেম খেলতে গিয়ে সটান গোরস্থানে চলে গিয়ে গাছে চড়ে আটকে পড়লেন এক তরুণী। শেষপর্যন্ত দলকল বাহিনী গিয়ে উদ্ধার করল তাকে।

নিউ জার্সির ওই তরুণী ক্লার্কসবোরোর একটি গোরস্থানে পোকেমন ধরতে গিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত গাছে আটকে পড়ে পুলিশের জরুরী নম্বরে ফোন করতে বাধ্য হলেন।

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে নিজের স্মার্টফোনে এগলিংটন গোরস্থানে পোকেমন গো খেলতে গিয়েছিলেন। খেলতে খেলতেই গাছে চড়ে পড়েন তিনি। সেখানে আটকে পড়ে আপত্কালীন নম্বরে ফোন করেন তিনি। ঘটনাস্থলে ছুটে আসে ইস্ট গ্রিনউইচ টাউনশিপের দমকল ও উদ্ধারকারী দল। মইয়ের সাহায্যে নামান হয় তাকে।

টাউনশিপের দমকল বিভাগের প্রধান বলেছেন, পোকেমন গো গেমস যারা খেলেন, তাদের নিজেদের গতিবিধি সম্পর্কে খেয়াল রাখার আর্জি জানাচ্ছেন তারা। কোথায় যাচ্ছেন, কী করছেন, সে সম্পর্কে খেয়াল রাখতে হবে।দেখতে হবে, তারা যা করছেন, তাতে যেন কেউ আহত না হন।

গাছে আটকে পড়া ওই তরুণী কিন্তু উদ্ধারের পরও উদাসীন। কিছুটা দায়সারাভাবেই স্বীকার করেছেন যে, পোকেমন গো খেলতে গিয়েই বিপাকে পড়েছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, পোকেমন গো নামে এই অনলাইন গেম-এ এমন বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে একজন খেলোয়াড় অন্য আর এক জনকে নিজের পছন্দমতো জায়গায় নিয়ে গিয়েও খেলাতে পারেন। এর ফলে বিপদের সম্ভাবনা থাকছে।

জনপ্রিয় এই অনলাইন গেম খেলতে গিয়ে বিশ্বজুড়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবারই ইংল্যান্ডে ২০ জন কিশোরের একটি দল পোকেমন খেলতে গিয়ে নৌকা থেকে নিউ ব্রাইটন হ্রদের মধ্যে পড়ে গিয়েছিল। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরও কয়েক দিন আগে ফ্লোরিডায় দুষ্কৃতী মনে করে দুই পোকেমন গো খেলোয়াড়কে লক্ষ্য করে গুলি চালান এক ব্যক্তি। ওই দু’জন পোকেমন ধরার জন্য তার বাড়ির আশেপাশেই ঘুরছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা