বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেইসবুকের ৪০ পেজ-আইডি বন্ধ

Faceনিজস্ব প্রতিবেদক: জঙ্গিবাদ ও ধর্মীয় অপব্যাখ্যায় সম্পৃক্ততার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ৮০টি পেজ-আইডির মধ্যে ৪০টি বন্ধ করে দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

রোববার(২৪জুলাই) রাজধানীতে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ তথ্য জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী থেকে পাঠানো সন্দেহজনক বাকি সাইট দ্রুততম সময়ের মধ্যে বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি। এ ছাড়া সামাজিক সব যোগাযোগ মাধ্যমের ওপর বিটিআরসির কড়া নজরদারি রয়েছে বলেও দাবি করেন ড. শাহজাহান।

সম্প্রতি রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে সন্ত্রাসী হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। আর এ সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনায় সন্ত্রাসী হামলার আগাম গুজব ছড়ায় একটি মহল। তবে এসব গুজবে বিভ্রান্ত না হতে সম্প্রতি পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, গোয়েন্দা পুলিশ, কাউন্টার টেররিজম পুলিশ, আমরা কাজ করছি। কোন কোন ওয়েবসাইট, ফেইসবুক, টেলিফোন নম্বর থেকে এ ধরনের আতঙ্ক সৃষ্টি ও গুজব রটানো হচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

জঙ্গিবাদ উসকে দেওয়া ফেসবুকের ৮০ আইডি এবং ৩০টি ওয়েবপেজ বন্ধের জন্য বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে। বিটিআরসি সেই অনুরোধ পাঠিয়েছে ফেসবুক কর্তৃপক্ষের কাছে। তার অর্ধেক এরই মধ্যে বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।

বিটিআরসির চেয়ারম্যান বলেন, আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) যেখান থেকে ঢোকে বাংলাদেশে, ওখান থেকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। এবং একই সময়ে ফেইসবুক কর্তৃপক্ষকেও লিখি, যাতে শুধু দেশের ভেতরে বন্ধ না করে, পৃথিবীর সব জায়গায় যেখানে যেখানে ফেসবুক আছে, সেখানে সেখানে কনটেন্টগুলা তুলে নেওয়া হয়। অল্প সময়ের মধ্যে তারা আমাদের অনুরোধটা রক্ষা করে।

বিটিআরসির চেয়ারম্যান জানান, শুধু ফেসবুক নয়, ভাইবার-টুইটার হোয়াটসঅ্যাপসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম বিটিআরসির সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

ড. শাহজাহান মাহমুদ আরও বলেন, আমাদের কাছে অনেক সোশ্যাল মিডিয়া আছে, যেগুলো আমরা অনবরত নজরদারির চেষ্টা করি। এবং ওটা বন্ধ করার চেষ্টা করি। আমরা কিন্তু পলিটিক্যাল বডি না, আমরা হচ্ছি একটা টেকনিক্যাল বডি, ফেইসবুকের কোনো অ্যাকাউন্টে খারাপ জিনিস আছে কি না বা আপত্তিকর জিনিস আছে কি না, সেটা কিন্তু আমরা বিচার করি না।

ওপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা তথ্য মন্ত্রণালয় ওরা আমাদের জানায়, তখন আমরা ওইটার ওপর অ্যাকশন নিই। পাশাপাশি ফেইসবুকে বিতর্কিত কোনো বিষয়ের ওপর মন্তব্য, শেয়ার কিংবা পোস্ট করা থেকে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের বিরত থাকারও পরামর্শ দিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের