,

তিন্নির অনৈতিক সম্পর্কের কথা ফাঁস করলেন স্বামী!

1447814525বিনোদন ডেস্ক: ফের ঘর ভাঙছে তিন্নির, এমনটাই গুঞ্জন ছড়িয়ে পরেছে চারিদিকে। হিল্লোলের সাথে বিচ্ছেদের পর মিডিয়ার আড়ালে চলে গিয়েছিলেন একসময়ের আলোচিত এই তারকা। এরপর হঠাৎ করেই বিয়ে করেন সাদকে, কিন্তু এই বিয়েও ভেঙে যেতে চলেছে।

তার স্বামী আদনান হুদা সাদের সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘ তিন মাস ধরে তিন্নি স্বামী-সংসার ছেড়ে আলাদা বাস করছেন বলে জানা গেছে।

একটি সূত্র জানায়, সাদ সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও তিন্নির উদাসীনতা লক্ষ করা গেছে। অবশ্য সাদের সাম্প্রতিক ফেসবুক পোস্টগুলো থেকেও সেটাই অনুমান করা যায়। বর্তমানে তিন্নি ও সাদ দু’জন আলাদা থাকছেন।

কিছুদিন আগে ফেসবুক স্ট্যাটাসে ইচ্ছেমতো বাড়ির বাইরে রাত কাটানো, কন্যা আরশীর খোঁজ-খবর না রাখাসহ তিন্নির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন স্বামী সাদ। সেই সাথে এক বন্ধুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, নেশা করার মত অভিযোগও আনেন সাদ।

এদিকে এসব ব্যাপারে জানতে তিন্নির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। একই সাথে তিন্নির স্বামী সাদের ফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি। তবে সাদ ও তিন্নির ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, সাদ ও তিন্নির সংসার ভাঙা কেবল সময়ের ব্যাপার মাত্র। উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি আদনান হুদা সাদকে গোপনে বিয়ে করেন তিন্নি।

বিয়ের বছরখানেক পর গত অক্টোবরে সেটা জানাজানি হয়। এর আগে তিন্নি বিয়ে করেন অভিনেতা আদনান হিল্লোলকে। বিয়ের কয়েক বছর পর তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে এক কন্যার জননী ছিলেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিন্নি। এদিকে সাদকে বিয়ে করার পর সাদের সংসারেও আরশী নামে একটি কন্যাসন্তানেরও জন্ম দিয়েছেন তিন্নি। সুত্র-বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে