,

কারিনার সন্তানের জন্ম হবে যেখানে!

kareena-kapoorবিনোদন ডেস্ক : নতুন সদস্যের জন্য এখন থেকেই সব রকম ভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে খান এবং কাপূর পরিবার। সব ঠিক থাকলে সাইফ-কারিনার প্রথম সন্তানের জন্ম হবে আগামী ডিসেম্বরে।

কিন্তু কোথায়? মুম্বাইয়ের কোনও নার্সিংহোমেই কি প্রথম সন্তানের জন্ম দেবেন বেবো?
শোনা যাচ্ছে অন্য কথা। কাপূর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র মারফত জানা গিয়েছে, সন্তানের জন্মের আগেই লন্ডন চলে যাবেন দম্পতি। এমনিতেই মিনি ভ্যাকেশনে যাওয়ার কথা রয়েছে তাঁদের। তাই লন্ডনে গিয়েই ‘বেবিমুন’ কাটানোর পর সন্তানেরও জন্ম দেবেন বেগমসাহেবা।
কিন্তু লন্ডনকেই কেন বেছে নিলেন দম্পতি?

সূত্রের খবর, প্রেগন্যান্সির কথা জানাজানি হতেই মিডিয়া প্রায় ছায়ার মতো ফলো করতে শুরু করেছে কারিনাকে। আর এটা নিয়ে যথেষ্ঠ রিঅ্যাক্ট করেছেন নায়িকা। বুঝিয়ে দিয়েছেন তাঁর এ সব আচরণ একেবারেই পছন্দ নয়। কিন্তু পাপারাতজিরা নিজের পেশার তাগিদে ফের সেই কাজ করছেন।

আর এতেই স্ট্রেস বাড়ছে কারিনার। এ ছাড়াও শর্মিলা ঠাকুর দীর্ঘদিন লন্ডনে ছিলেন। তাঁর মতে সাইফ-কারিনার প্রথম সন্তান জন্মের জন্য ‘লেস স্ট্রেসফুল’ জায়গা হল লন্ডন। সে কারণেই সন্তানের জন্মের বেশ কিছুদিন আগেই হয়তো লন্ডন পাড়ি দেবেন দম্পতি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা