,

জামায়াত নিষিদ্ধ না করলে জঙ্গিবাদ বন্ধ হবে না : ফরিদ উদ্দিন মাসউদ

photo-1469378880নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা না হলে এ দেশে কখনোই জঙ্গিবাদ বন্ধ হবে না।

আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ’ শীর্ষক এক আলোচনা সভায় ফরিদ উদ্দিন মাসউদ এই মন্তব্য করেন।

যে দেশে জামায়াতের মতো দল সক্রিয় আছে সে দেশে আইএসের কোনো দরকার নেই উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের ইমাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা যেভাবে একাত্তরে দেশের নিরপরাধ জনগণকে হত্যা করেছিল, ঠিক একই উপায়ে বর্তমানে তারা দেশি-বিদেশি মানুষকে হত্যা করে দেশকে অস্থিতিশীল এবং যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ। সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা