,

‘শিকারী’ নিয়ে কলকাতায় শাকিব

Shakib-Srabontee-4বিনোদন প্রতিবেদক : কলকাতায় আগামী ১২ আগস্ট মুক্তি পাচ্ছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘শিকারী’। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তি। গতকাল শনিবার রাত পর্যন্ত তিনি ছবির শুটিং করেন বিএফডিসিতে। ‘শুটার’ ছবির এই শুটিং করেই রাত ১১টার দিকে ঢাকা ছাড়েন শাকিব।

কলকাতার উদ্দেশে ঢাকার ছাড়ার আগে শাকিব খান এনটিভি অনলাইনকে বলেন, ‘তিন-চারদিনের জন্য কলকাতা যাচ্ছি। সেখানে বিভিন্ন গণমাধ্যমে সময় দেব। বেশ কয়েকটি টিভি চ্যানেলে সময় দেওয়া আছে, তাদের সাথে কথা বলব। শুটিংয়ের সময় অনেকেই সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন, তখন তাঁদের সময় দিতে পারিনি শুটিংয়ের ব্যস্ততার কারণে। এখন যেহেতু ছবিটি রিলিজ হচ্ছে তাই ছবির প্রচারণার জন্য সবার সাথে কথা বলব। বেশ কয়েকটি লাইভ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।’

শাকিব আরো বলেন, ‘ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট। সেই উপলক্ষে ভারতের সব জায়গায় ছবি মুক্তি দেওয়া হয়। আমার ভালো লাগছে যে এই সময় আমার অভিনীত ছবিটি মুক্তি পাচ্ছে। আশা করি ভালো কিছুই হবে।’

বাংলাদেশে ‘শিকারী’ ছবিটি মুক্তি পায়৭ জুলাই। ঈদের ছবি হিসেবে এখনো ছবিটি চলছে দেশের শতাধিক সিনেমা হলে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি পরিচালনা করছেন কালকাতার জয়দেব। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়া আরো অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবা সানু, সুব্রত ও কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা