,

আসছে সবচেয়ে বড় ‘কং’ (ভিডিও)

 

বিনোদন ডেস্ক : কমিক বইয়ের পাতা থেকে রুপালি পর্দায় ‘গডজিলা’ এবং ‘কং’ চরিত্র দুইটিকে আগেই হাজির করেছিলেন নির্মাতারা।২০১৪ সালে হঠাৎ করেই নির্মাতারা ঘোষণা করেন আবারও নতুন করে তৈরি হতে চলেছে কিং কং ভার্সেস গডজিলা সিরিজ। এর ধারবাহিকতায় ২০১৪ সালে মুক্তি পায় গডজিলা সিনেমাটি। এরপর ২০১৭ সালে মুক্তি পাবে এ সিরিজের কং : স্কাল আইল্যান্ড সিনেমাটি।

kong_top1469352334

এরই মধ্যে সিনেমা সিরিজটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। এর আগে পরিচালক জর্ডান ভট রবার্ট জানিয়েছিলেন, এটিই হবে সবচেয়ে বড় কং। এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘এটিই হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় কং। ১০ কিংবা ৩০ ফুট নয় বরং ১০০ ফুট।’

সম্প্রতি এই উন্মাদনাকে আরো বাড়িয়ে দিতে মুক্তি পেয়েছে কং স্কাল আইল্যান্ড সিনেমাটির প্রথম অফিসিয়াল ট্রেইলার।

একদল অনুসন্ধানকারী একটি জঙ্গলে প্রবেশ করে। কিন্তু তারা জানে না এখানেই বসবাস কংয়ের (দানব আকৃতির গরিলা)। ২ মিনিট ২৩ সেকেন্ডের এই ট্রেইলারে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে দানব আকৃতির কংয়ের উপস্থিতি। অনেকেই মনে করছেন অ্যাপোক্যালিপ্স নাউ এবং প্রিডেটর সিনেমার স্বাদটা পাওয়া যাবে এই সিনেমায়।

কং স্কাল আইল্যান্ড সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন টম হিডেলটন, ব্রি লারসন, স্যামুয়েল জনসন, কোরে হকিন্স, জেসন মিশেল প্রমুখ। ২০১৭ সালের ১০ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। ২০২০ সালে মুক্তি পাবে গডজিলা ভার্সেস কিং কং সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা