,

‘ফেলটুস বাবুকে’ পাস করালেই ফেঁসে যাবে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার মান কমে গেছে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এক বিষয়ে ফেল করা ছাত্রকে ‘অটোপাস’ করে দিয়ে পরবর্তী পরীক্ষা দেয়ার সুযোগ করে দেয়, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে। কেননা এটা ক্ষমতার অপব্যবহার।’

2016_07_24_19_41_28_exQaKEre15HGUi8SdqMuO3uhOBCGxY_original

 

রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২১’ বাস্তবায়নের লক্ষ্যে মিডিয়া ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি বর্তমানের স্বাস্থ্য খাতের ‍দুর্নীতি বন্ধেরও হুঁশিয়ারি দেন।

 

 

ইকবাল মাহমুদ বলেন, ‘সবাই এখন জিপিএ’র দিকে ঝুঁকছে। এছাড়া অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেয়ার কারণেই শিক্ষার মান কমে যাচ্ছে। আর শিক্ষার মান বাড়াতে এবং এই অটোপাস বন্ধ করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনি (টেস্ট পরীক্ষা) পরীক্ষার খাতা এক বছর সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। অকৃতকার্যদের যদি কৃতকার্য না করা হয় তাহলেই কেবল ছাত্রছাত্রীরা শিক্ষায় মনোযোগী হবে।’

স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের অবস্থাও খুব খারাপ। যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে দায়িত্বে পালনেও তারা দুর্নীতি করে। অনেক যন্ত্র কেনার পর তা ব্যবহার না হওয়ায় অকার্যকর হয়ে পড়ে। আবার গ্রামের অনেক স্বাস্থ্য ক্লিনিক বা হাসপাতালে নাকি ডাক্তারই যায় না।’

এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘স্বাস্থ্য উপকরণ বা যন্ত্রপাতি ক্রয়ে দুনীতি হলে আইনি ব্যবস্থা নিতে আমরা ন্যূনতম কুণ্ঠাবোধ করবো না। সরকারের বেতন নিয়ে যারা গ্রামে কাজ করবেন না অর্থাৎ কর্মস্থলে থাকবেন না তাদেরকেও আমরা আইনের মুখোমুখি করবো। এক্ষেত্রেও কোনো চাপের কাছে নতি স্বীকার করবো না।’

প্রাইভেট ব্যাংক নিয়ে তিনি বলেন, ‘প্রাইভেট ব্যাংকিং ব্যবস্থায় অব্যবস্থাপনা দূর করা হবে। ‘প্রাইভেট ব্যাংক ইজ নট প্রাইভেট’ বা প্রাইভেট ব্যাংক কারো ব্যক্তির ব্যাংক নয়। এটা জনগণের ব্যাংক, এখানে জনগণের টাকা রাখা হয়। তাই এই ব্যাংকিং খাতের দুর্নীতিকে কোনো প্রকারে ছাড় দেয়া হবে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে