,

ডেসটিনির রফিকুল-হোসেনের জামিন স্থগিত চেয়েছে দুদক

 

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির দুই মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার দুদকের এ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দারের আদালত।

dudok_136045

 

দুদকের আইনজীবী অ্যাডভোকেট কবির হোসেন বলেন, আগামী ৩১ জুলাই আপিল বিভাগে এ আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন ।

তিনি বলেন, এর মধ্যে জামিনে মুক্তির জন্য আসামিপক্ষ কোনো উদ্যোগ নিতে পারবে না। তার মানে হলো এ আবেদনের নিষ্পত্তি না হওয়া পযন্ত তারা মুক্তি পাচ্ছেন না।

গত ২০ জুলাই বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ শর্ত সাপেক্ষে এ দু’জনের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই তাদের বিরুদ্ধে অর্থপাচার ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দু’টি দায়ের করেন।

এ দুই মামলায় আসামিরা ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তারা কারাবন্দি রয়েছেন।

এর আগে দুই আসামি জামিন চেয়ে আবেদন জানালে ২০১৪ সালের আগস্টে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাদেরকে কেন জামিন দেওয়া হবে না- তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন। পরে অবশ্য ২০১৫ সালের ১৩ মে সে রুল খারিজ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা