,

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

 

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের ইয়াম্বু রোডে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই বাংলাদেশি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সৌদি আরবের ইয়াম্বু শহর থেকে জেদ্দায় আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

Accident-Saudia-Pic20160724205729

নিহতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শা গ্রামের জামাল উদ্দিন সিকদারবাড়ির মৃত আবদুল খালেকের ছেলে আমিনুল ইসলাম আমিন (৪৩) ও একই এলাকার মাহমুদুল হক (৪৫)। আমিন দীর্ঘ ২২ বছর ধরে প্রবাসে রয়েছেন। জেদ্দায় তার ইলেকট্রনিক্স পণ্যের দোকান রয়েছে বলে জানিয়েছেন আমিনের চাচাতো ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ আলী।

আহতরা হলেন, বরিশালের রেজাউল ও নারায়ণগঞ্জের আক্তার হোসেন। তাদের জেদ্দার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলেও জানান মোহাম্মদ আলী।

তিনি আরো জানান, নিহত আমিন ও মাহমুদুল হক ব্যবসায়িক কাজে ইয়াম্বু গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। আমিনের পরিবার বর্তমানে জেদ্দায় অবস্থান করছে। কিছুদিন আগে তারা পর্যটন ভিসায় জেদ্দায় আসেন এবং গত ২ জুলাই সপরিবারে ওমরাহও পালন করেন আমিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা