,

দুই মাস সময় চান মীর কাসেম

 
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) শুনানির জন্য আরো দুই মাস সময় চেয়েছেন তার আইনজীবীরা।
মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শীর্ষ নিউজকে জানিয়েছেন, রিভিউ শুনানির প্রস্তুতির জন্য দুই মাসের সময় চেয়ে আবেদন করা হয়েছে।

qasem-photo_135926_136044_136059
তিনি বলেন, রিভিউ শুনানির জন্য আমাদের প্রস্তুতি নেই। প্রস্তুতি নিতে আমরা সময় আবেদন করেছি।
রোববার প্রকাশিত আপিল বিভাগের সোমবারের কার্যতালিকায় সময় আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।
সোমবারের কার্যতালিকায় দেখা যায়, মীর কাসেমের মামলাটি

‘অ্যাগেনস্ট জাজমেন্ট’ (রায়ের বিরুদ্ধে) হিসেবে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে ৬৩ নম্বরে রয়েছে। এর সঙ্গে সময় আবেদনটিও রয়েছে।

চার বিচারপতির সমন্বয়ে গঠিত এই বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য গত ১৯ জুন আবেদন করেন মীর কাসেম আলী।পুনর্বিবেচনার এই আবেদন দ্রুত শুনানির জন্য ২১ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আর্জি জানায় রাষ্ট্রপক্ষ।
এর প্রেক্ষিতে মীর কাসেমের রিভিউ আবেদন শুনানির জন্য ২৫ জুলাই দিন ধার্য করে দেন চেম্বার বিচারপতি।
মীর কাসেমের এই রায়ের রিভিউতে ১৪টি আইনগত যুক্তি তুলে ধরে তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে