,

নারী বিচারককে আপত্তিকর এসএমএস পাঠানোয় ৭ বছরের জেল

 

 

নিজস্ব প্রতিবেদক  : রংপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কামরুন্নাহার কাকলীকে মোবাইলে আপত্তিকর এসএমএস পাঠানোর দায়ে রেজওয়ানুল হক রিপন নামে এক আসামিকে সাত বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।রোববার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম এ দণ্ড ঘোষণা করেন। বিচারক তার রায়ে রিপনকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন।

2016_07_24_15_59_44_PQFYDQEu05xHyGGAU2QaP6UuTMn2fp_original

 

 

রায় ঘোষণাকালে জেলহাজতে থাকা রিপনকে আদালতে হাজির করা হয়। রিপন রংপুরের বাগপুরের পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, মশিউর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে আসামি রেজওয়ানুল হক রিপন রংপুর আদালতে দুটি মামলা করেন। ওই মামলায় রিপন বাদি হলেও মশিউরের জামিনের জন্য বিচারক কামরুন্নাহার কাকলীর মোবাইলে ২০১৫ সালের ১০ ও ১২ মে কিছু মানহানিকর ও আপত্তিকর এসএমএস পাঠান এবং তার জামিন দেয়ার জন্য অনুরোধ করেন। ওই ঘটনায় বিচারক কাকলী রংপুরের কোতোয়ালি থানায় ১২ মে এই মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ ওই বছরের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২৬ অক্টোবর আসামি রেজওয়ানুল হক রিপনের বিরুদ্ধে আভিযোগ গঠন করেন আদালত। মামলাটির বিচারকার্য চলাকালে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইবুনাল।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নজরুল ইসলাম শামীম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট অশোক কুমার বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা