,

গুলশান হামলা : মূল হোতারা চিহ্নিত, গ্রেপ্তার সময়ের ব্যাপার

asadujaman20160229070637গুলশানের হলি আর্টিসানে জঙ্গি হামলার ‘মূল হোতাদের’ সম্পর্কে তথ্যসূত্র পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তার এখন ‘সময়ের ব্যাপার’ বলে উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রোববার (২৪ জুলাই) তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিসানে কিভাবে হামলা হয়েছে, কারা করেছে তাদের তথ্যসূত্র পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার এখন সময়ের ব্যাপার মাত্র।’

তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবমিলিয়ে বলা যায়, তদন্তে যথেষ্ঠ অগ্রগতি হয়েছে।’

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে হলি আর্টিসান বেকারিতে হামলার ঘটনায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। এছাড়া জঙ্গিদের গ্রেনেডে নিহত হোন দুই পুলিশ কর্মকর্তা। ২ জুলাই যৌথ অভিযানে ৩০ জনের বেশি জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে নিহত হয় ছয় জঙ্গি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা