,

এবার আসছে ডিএমপির অপরাধ তথ্য অ্যাপস

2016_07_24_14_19_51_6eSM1dMzyBwtDIajIynWNwf6yHNvaM_originalভোগান্তির কথা বিবেচনা করে অনেক অপরাধ দেখেও না দেখার ভান করে সাধারণ মানুষ। কারণ, পুলিশ বা আইন শৃঙ্খলাবাহিনীকে অপরাধের তথ্য দিলে পরবর্তিতে তাদের নানা ধরনের ভোগান্তির সম্মুখিন হতে হয়। এসব ভোগান্তি দূর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে অপরাধ তথ্য অ্যাপস।

চলতি মাসেই রিপোর্ট টু র‌্যাব নামের একটি অ্যাপস প্রকাশ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ওই অ্যাপসে অপরাধ সংক্রান্ত যে কোনো তথ্য ছবিসহ র‌্যাবকে জানানো যাবে। তবে র‌্যাবের অ্যাপসটির মত ডিএমপির অ্যাপসটিতে তথ্য প্রদানকারীর পরিচয় প্রকাশ পাবে না।

ডিএমপির এই অ্যাপসটিতে চাইলেই যে কেউ অপরাধ সংক্রান্ত যেকোনো ধরনের তথ্য দিতে পারবে। অ্যাপসটির বিশেষ সুবিধা হচ্ছে- এতে তথ্য প্রেরকের নাম, পরিচয় এমনকি কোন নম্বর থেকে পাঠিয়েছে, সেই তথ্যও পুলিশের কাছে আসবে না।

অ্যাপস প্রসঙ্গে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘অনেকেই আছেন পরিচয় প্রকাশের হয়রানি এড়াতে অনেক তথ্যই পুলিশকে জানাতে চান না। তাদের জন্য ডিএমপির এই অ্যাপসটি সহায়ক হবে। এই অ্যাপসে তথ্য প্রদানকারীর কোনো তথ্য থাকবে না। শুধুমাত্র যেকোন অপরাধে তথ্য লিখে এই অ্যাপসে সেন্ড করা যাবে।’

কমিশনার আরো বলেন, ‘আগামী দু’ একদিনের মধ্যেই অ্যাপসটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। এই অ্যাপস প্রকাশের পর রাজধানীর অপরাধ অনেকটায় কমে আসবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা