,

ফের ঘর ভাঙার গুঞ্জন তিন্নির!

bdp_tinniবিনোদন প্রতিবেদক : ফের ঘর ভাঙছে তিন্নির, এমনটাই গুঞ্জন ছড়িয়ে পরেছে চারিদিকে। হিল্লোলের সাথে বিচ্ছেদের পর মিডিয়ার আড়ালে চলে গিয়েছিলেন একসময়ের আলোচিত এই তারকা। এরপর হঠাৎ করেই বিয়ে করেন সাদকে, কিন্তু এই বিয়েও ভেঙে যেতে চলেছে।

তার স্বামী আদনান হুদা সাদের সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘ তিন মাস ধরে তিন্নি স্বামী-সংসার ছেড়ে আলাদা বাস করছেন বলে জানা গেছে। একটি সূত্র জানায়, সাদ সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও তিন্নির উদাসীনতা লক্ষ করা গেছে। অবশ্য সাদের সাম্প্রতিক ফেসবুক পোস্টগুলো থেকেও সেটাই অনুমান করা যায়।

বর্তমানে তিন্নি ও সাদ দুজন আলাদা থাকছেন। কিছুদিন আগে ফেসবুক স্ট্যাটাসে ইচ্ছেমতো বাড়ির বাইরে রাত কাটানো, কন্যা আরশীর খোঁজ-খবর না রাখাসহ তিন্নির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন স্বামী সাদ। সেই সাথে এক বন্ধুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, নেশা করার মত অভিযোগও আনেন সাদ।

এদিকে এসব ব্যাপারে জানতে তিন্নির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। একই সাথে তিন্নির স্বামী সাদের ফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি। তবে সাদ ও তিন্নির ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, সাদ ও তিন্নির সংসার ভাঙা কেবল সময়ের ব্যাপার মাত্র।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি আদনান হুদা সাদকে গোপনে বিয়ে করেন তিন্নি। বিয়ের বছরখানেক পর গত অক্টোবরে সেটা জানাজানি হয়। এর আগে তিন্নি বিয়ে করেন অভিনেতা আদনান হিল্লোলকে। বিয়ের কয়েক বছর পর তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে এক কন্যার জননী ছিলেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিন্নি। এদিকে সাদকে বিয়ে করার পর সাদের সংসারেও আরশী নামে একটি কন্যাসন্তানেরও জন্ম দিয়েছেন তিন্নি।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা