,

দেশের বন্যা পরিস্থিতির অবনতি (ভিডিও)

download (45)দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানিবন্দি অবস্থায় আছেন লাখ লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় ফসলের ক্ষেত, গুরুত্বপূর্ণ সড়কসহ বহু ঘরবাড়ি তলিয়ে গেছে। এ অবস্থায় চরম ভোগান্তির মধ্যে আছেন দুর্গত মানুষেরা।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন তিন শতাধিক গ্রামের দেড় লক্ষাধিক মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত খাবারের অভাবে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।
জামালপুর : জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৪০ হাজার মানুষ বন্যা কবলিত অবস্থায় দিনাতিপাত করছেন।
শরীয়তপুর : শরীয়তপুরে পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বাড়তে থাকায় নড়িয়া ও জাজিরা উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাটসহ বিস্তীর্ণ ফসলি জমি। এদিকে, ভাঙন অব্যাহত থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন নদী পাড়ের মানুষ।
এছাড়া সুনামগঞ্জেও ভোর থেকে সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপদসীমার অনেকটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আমাদের সময় পাঠকদের জন্য বন্যাপরিস্থিতির কিছু ভিডিও দেয়া হলো ।
সূত্র : সময় টিভি

https://www.youtube.com/watch?v=kJtL-GbxKWY

https://www.youtube.com/watch?v=SJohO0KyrKU

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা