বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও আরও রেকর্ড ​ইয়াসিরের, এবার সবই লজ্জার!

247845স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টেই রেকর্ড বইয়ে নিজের নাম কয়েকবার লিখিয়েছেন ইয়াসির শাহ। দুই দশক পর লর্ডসে কোনো লেগ স্পিনারের ৫ উইকেট প্রাপ্তি, ম্যাচেই প্রথম কোনো স্বীকৃত লেগ স্পিনার হিসেবে ১০ উইকেট পাওয়া, ১৩ টেস্টে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড—লর্ডস টেস্ট যেন দুহাত ভরে দিয়েছিল ইয়াসিরকে। কিন্তু লন্ডন ঘুরে ম্যানচেস্টারে আসতেই পাল্টে গেল সবকিছু। ওল্ড ট্রাফোর্ড টেস্টেও বেশ কিছু রেকর্ড ভেঙেছেন পাকিস্তানি লেগ স্পিনার, তবে এবার সব অপ্রীতিকর রেকর্ড। ধুঁকছে পাকিস্তানও। ইংল্যান্ড ৫৮৯ রান তুলে ইনিংস ঘোষণার পর প্রথম ইনিংসে পাকিস্তান ৪ উইকেটে ৫৭ রান তুল শেষ করেছেন দ্বিতীয় দিন।

ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ৫৪ ওভার বল করে ক্রিস ওকসের উইকেট পেয়েছেন। এই উইকেট পেতে তাঁর খরচ হয়েছে ২১৩ রান। দলের সেরা অস্ত্রের এতটা খরুচে বোলিংয়ের দায় মেটাতে হয়েছে পাকিস্তানকে। এরই মাঝে সিরিজের দ্বিতীয় টেস্টে কোণঠাসা হয়ে গেছে সফরকারীরা। আর ইয়াসিরের জ্বলুনি বাড়িয়ে দিচ্ছে লজ্জাদায়ক বেশ কিছু তালিকায় নাম উঠে যাওয়া—

* ওল্ড ট্রাফোর্ডে এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন ইয়াসির। তাঁর আগে ওল্ড ট্রাফোর্ডে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড ছিল ‘টাইগার’ বিল ও’রিলির। ১৯৩৪ সালে ও’রিলি দিয়েছিলেন ১৮৯ রান। তবে বিনিময়ে ৭ উইকেট বগলদাবাও করেছিলেন টাইগার।
* ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের সবচেয়ে খরুচে বোলিং। এর আগে এই অপ্রীতিকর রেকর্ড বইতে হয়েছে ফজল মাহমুদকে। ১৯৬২ সালে ওভাল টেস্টে ১৯২ রান দিয়ে ২ উইকেট পেয়েছিলেন এই মিডিয়াম পেসার। ইয়াসির সেই লজ্জা থেকে ভারমুক্ত করলেন মাহমুদকে।

* টেস্টেই পাকিস্তানের চতুর্থ খরুচে বোলিং এটি। ১৯৫৮ সালে কিংসটন টেস্টে ২৫৯ রান দিয়েও উইকেটশূন্য ছিলেন খান মোহাম্মদ। সবচেয়ে খরুচে বোলিংয়ে তাই শীর্ষে তিনি। সেদিন তাঁর সঙ্গী ছিলেন মাহমুদ। ২ উইকেট পেতে ২৪৭ রান খরচ করতে হয়েছিল তাঁকে। তৃতীয় স্থানে আছেন সাকলায়েন মুশতাক। ২০০৩ সালে কেপটাউন টেস্টে তাঁর বোলিং ফিগার ছিল ২৩৭/৩!

* টেস্টের এক ইনিংসে ২০০ রান দেওয়া পঞ্চম বোলার ইয়াসির। অবশ্য সাকলায়েন মুশতাকের মতো স্পিনারও এই বিব্রতকর তালিকায় নাম লিখিয়েছেন ২ বার।

* টেস্ট ইতিহাসেই ২০০ রান দেওয়ার ২৯তম ঘটনা এটি। বোলার হিসেবে ইয়াসির ২৭তম। শীর্ষে আছে চাক ফ্লিটউড স্মিথ। ১৯৩৮ সালে ওভাল টেস্টে ৮৭ ওভার বল করে ২৯৮ রান দিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান চায়নাম্যান বোলার।

* সবচেয়ে খরুচে বোলিংয়ে ইয়াসির আছে ১৯তম স্থানে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত