,

প্রাথমিকেই ধর্মের সঠিক শিক্ষা দেয়ার তাগিদ

nahidনিউজ ডেস্ক : জঙ্গিবাদ প্রতিরোধে প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ধর্মের সঠিক জ্ঞান অর্জনে সকলের সচেতনতার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার সকালে রাজধানীর নায়েম মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ‘শিক্ষার মান মূল্যায়ন কর্মশালার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এ সময় অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, নায়েমের ডিজি অধ্যাপক হামিদুল হক প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদেরকে প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের ধর্মের বিষয়ে সঠিক শিক্ষা দিতে হবে। সকলকে এ বিষয়ে এখন থেকে সচেতন হতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে তাদের (শিক্ষার্থীদের) মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সামনে ইসলামের মূল শান্তির বাণী ‘ভুলভাবে’ উপস্থাপন করা হচ্ছে। শিক্ষকদেরকে ধর্মের বাণী ‘সঠিকভাবে’ শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করতে হবে। এ বিষয়ে তাদের সচেতন ও উদ্যোগী হতে হবে।

শিক্ষাক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্কুলগুলোতে শিক্ষার মান নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।

শিক্ষার মানের উন্নয়ন যাতে পুরোপুরি বাস্তবায়ন হয়, সেদিকে শিক্ষকদের নজর দিতে হবে জানিয়ে তিনি বলেন, শিক্ষক সংকট দূর করার লক্ষ্যে ইতিমধ্যে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা