,

জাবিতে ‘সুপার গ্লু’দিয়ে অর্ধশতাধিক শ্রেণিকক্ষে ছাত্রদলের তালা

hhhhhhhhhhhhhhhhhh_135979শনিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের মেইন গেট ও শ্রেণী কক্ষে তালায় “সুপার গ্লু” লাগিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থপাচার মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে রোববার দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে এ কর্মসূচী বাস্তবায়ন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা গেছে, ধর্মঘটের সমর্থনে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞন অনুষদ, কলা ও মানবিক অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, পদার্থবিজ্ঞান ও গাণিতিক বিষয়ক অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, প্রশাসনিক ভবন ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের প্রধন ফটকসহ বিভিন্ন শ্রেনীকক্ষের তালায় ‘সুপার গ্লু’ দেয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে রোববার সকালে কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের তালা খুলতে গেলে ‘সুপার গ্লু’ দেয়ার বিষয়টি নজরে আসে। পরবর্তীতে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে নিরাপত্তা কর্মীদের সহায়তায় প্রশাসন প্রায় অর্ধশত তালা কেটে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, কে বা কারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের তালায় ‘সুপার গ্লু’ দিয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে বিষয়টি জানার পরে নিরাপত্তা কর্মীদের সহায়তায় তালা কেটে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম তুষার বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে রাখতে অবৈধ সরকার যে রায় দিয়েছে তা দেশের জনগণ মেনে নেয়নি। যার কারণে সাধারণ শিক্ষার্থীরা হয়ত ছাত্রদলের ধর্মঘটের সমর্থনে বিভিন্ন বিভাগের শ্রেণীকক্ষে তালায় ‘সুপার গ্লু’ লাগিয়ে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা