,

কাবুল হামলার দায় স্বীকার করেছে আইএস

 

 

আন্তর্জাতিক ডেস্ক : কাবুলে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের এক গোষ্ঠীর ওপর চালানো জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শনিবার হাজরা সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশে চালানো ওই হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং আরো ২২০ জন নিহত হয়েছেন। পূর্ব আফগানিস্তানে ইসলামিক স্টেটের উপস্থিতি থাকলেও এর আগে রাজধানী কাবুলে তারা কোনো হামলা চালানোর দায় স্বীকার করেনি।শনিবার আইএস-এর সঙ্গে জড়িত বার্তা সংস্থা আমাক জানায়, দুই আইএস যোদ্ধা কাবুলে শিয়াদের এক বিক্ষোভ সমাবেশে তাদের বেল্টে বাঁধা বিস্ফোরক ফাটায়।

2016_07_24_08_54_48_pT2UvUk8dxkkI1Sp51hWyTAT6QbHut_original

 

আফগান গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ডিরেকটরেট ফর সিক্যুরিটি (এনডিএস) বলেছে, এই হামলার মূল পরিকল্পনাকারী হচ্ছেন আবু আলি নামের আইএসের এক অধিনায়ক। হাজরাদের বিক্ষোভে হামলা চালানোর জন্য তিনি নানগারহার প্রদেশ থেকে তিনজন জিহাদিকে কাবুলে পাঠিয়েছিলেন। ওই তিনজন মিলেই কাবুলে শনিবার ওই হামলা চালায়।

এ সম্পর্কে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একজন হামলাকারী সফলভাবে তার বেল্ট থেকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। দ্বিতীয় হামলাকারী বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে তৃতীয়জন।

এদিকে কাবুলে ভয়াবহ হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এক বিবৃতিতে তিনি বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। এই ঘটনায় তিনি রোববার সারা দেশে জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা