,

প্রথম দিনে কত আয় করল ‘কাবালি’?

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। মুক্তির আগে থেকেই এ অভিনেতার কাবালি সিনেমাটি নিয়ে দর্শকের উন্মাদনার শেষ নেই।গত ২২ জুলাই মুক্তি পেয়েছে কাবালি। এরই মধ্যে সিনেমাটি নিয়ে দর্শকরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে সবকিছু ছাপিয়ে এখন সবার প্রশ্ন কত আয় করল কাবালি?

Rajinikanth-Kabali1469257889

 

শুক্রবার বিশ্বব্যাপী ৫ হাজারেরও বেশি পর্দায় তামিল, তেলেগু এবং হিন্দি এই তিনটি ভার্সনে মুক্তি পায় কাবালি। শোনা যাচ্ছে, প্রথম দিনেই বাজিমাত করেছে রজনীকান্ত অভিনীত সিনেমাটি। তামিল সিনেমার বক্স অফিস ইতিহাসে আয়ের নতুন রেকর্ড গড়তে চলেছে এটি। তামিলনাড়ু, কর্ণাটক এবং বাইরের কয়েকটি দেশে প্রথমদিনের আয় অতীতের যেকোনো তামিল সিনেমা থেকে বেশি বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের দিক থেকে সকল ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে দিবে কাবালি।’

এদিকে প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে প্রথম দিনে বিশ্বব্যাপী ৪০ কোটি রুপি আয় করেছে কাবালি। যদিও নির্মাতারা এর সত্যটা এখনো জানাননি। এমনটা হলে এটিই হবে রজনীকান্ত অভিনীত কোনো সিনেমার প্রথমদিনের সর্বোচ্চ আয়। এর আগে তার সিনেমার প্রথমদিনের সর্বোচ্চ আয় ছিল ৩৭ কোটি রুপি। যুক্তরাষ্ট্র এবং কানাডাতেও ভালো ব্যবসা করছে কাবালি। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এই দুই দেশে ১২.৯৩ কোটি রুপি আয় করেছে এ সিনেমাটি।

কাবালি সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি। মুক্তির আগেই থিয়েটার, অডিও এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে ২২৫ কোটি আয় করেছে পিএ রণজিথ পরিচালিত সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা