,

জঙ্গি ইস্যুতে এবার মাদরাসা শিক্ষকদের সঙ্গে বৈঠক

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ প্রতিরোধে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সারা দেশের কলেজ শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর এবার মাদরাসা শিক্ষকদের নিয়ে বসতে যাচ্ছে সরকার।এ লক্ষ্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ইবতেদায়ি, দাখিল ও আলিম মাদরাসা অধ্যক্ষ ও সুপারদের সঙ্গে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

madrasa1469271585

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ রাইজিংবিডিকে জানিয়েছেন, রোববার সকাল ১১টায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এতে মাদরাসাগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদী কার্যক্রম নির্মূলে কার্যকরি পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদরাসা সুপারদের কিছু দিক-নির্দেশনা দেওয়া হবে। এবং সর্বোপরি জঙ্গিবাদ বিষয়ে সব মাদরাসা কর্তৃপক্ষের অবস্থান জানা হবে বলে জানা গেছে।

 
গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সম্প্রতি জঙ্গি হামলায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে।

এর আগে গত ২১ জুলাই সারা দেশের কলেজ অধ্যক্ষ ও ১৭ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করা হয়। আজ (শনিবার) বৈঠক হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে