,

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে -এটিএম মনিরুজ্জামান সরকার

Nasirnagar Picture(TONAMENT )-1আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষা সহ শিক্ষার্থীদের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে । শরীর-স্বাস্থ্য,মনকে ভাল রাখতে হলে খেলাধূলা করতে হবে। আজ শনিবার ব্রাহ্মণশাসন ছাত্র কল্যান সংসদের উদ্যোগে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিনি“ক্রিকেট টুর্ণামেন্টে’ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ছাত্র কল্যান সংসদের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুস সামাদ রতনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান,আমির উদ্দিন মাস্টার,আওয়ামীলীগ নেতা আতাউর রহমান,আবুল কাসেম,সরল খাঁ,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,দেলোয়ার হোসেন রতন,মুস্তাক আহমেদ,যুবলীগ নেতা মাসুক আল মামুন,ছাত্রলীগ নেতা মিজানুল হক,সমাজ কল্যানের সভাপতি শফিকুল ইসলাম,ছাত্র কল্যান সংসদের সদস্য সাদ্দাম হোসেন,রোমান মিয়া,সুহেল উদ্দিন,রাকিব হোসেন,রেজাউল ও জুলমত আলী প্রমূখ । অনুষ্ঠন শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন। মিনি“ক্রিকেট টুর্ণামেন্টে’র ফাইনাল খেলাটি সবুজ ছায়া স্পোষ্টিং ক্লাব বনাম নূরপুর পূর্ব পাড়া দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে নূরপুর পূর্ব পাড়া দল চ্যাম্পিয়ান হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা