,

কাবুলে অপহৃত ভারতীয় নারী উদ্ধার

 
আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে অপহৃত ভারতীয় নারী জুডিথ ডিসুজাকে উদ্ধার করা হয়েছে। অপহরণের প্রায় দেড় মাস পরে তাকে উদ্ধার করা হলো। গত মাসের জুনে তাকে অপহরণ করা হয়েছিল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

2016_07_23_09_51_01_TNs8JYHRZQhMft0oATbAaxiS7pXTTp_original

উদ্ধারের পর সুষমা এক টুইট বার্তায় লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, জুডিথ ডিসুজাকে উদ্ধার করা হয়েছে।’

৪০ বছর বয়সী জুডিথ ডিসুজা আফগানিস্তানের আগা খান ফাউন্ডেশনের উর্ধ্বতন প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কাজ করতেন। জুন মাসের নয় তারিখ সন্ত্রাসীরা তাকে তার অফিসের সামনে থেকে অপহরণ করে।

কলকাতা থেকে আসা জুডিথ কাবুলে প্রায় এক বছর ধরে বসবাস করে আসছিলেন। তবে কি কারণে তাকে অপহরণ করা হয়েছিলো সে বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

জুডিথকে উদ্ধারের পর তার ভাই সুষমা স্বরাজকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য যে, সুষমা স্বরাজ জুডিথের পরবিারকে আশ্বস্ত করেছিলেন যে কোন উপায়ে সরকার তাকে ফিরিয়ে আনবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা