,

‘বাংলাদেশ অপশক্তির কাছে মাথা নত করবে না’

 

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্দিষ্ট একটি লক্ষ্য অর্জনের জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এ অবস্থায় কোনো অপশক্তির কাছে মাথা নত করা সম্ভব নয়। স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে ওই সব অপশক্তিকে প্রতিরোধ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।’

1435417228

শনিবার বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে ধর্মের নামে মানুষ হত্যা করছে। ঈদের জামাতে যারা হামলা চালানোর চেষ্টা করে তারা মুসলমান হতে পারে না।

 

 

জঙ্গি-সন্ত্রাসবাদ প্রতিরোধ কমিটি গঠন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু কমিটি গঠন করলেই চলবে না, এদের মাঠে থাকতে হবে।’

এ সময় জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম. ম আমজাদ হোসেন মিলন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা