,

তামান্নার দাবি ৪২ লাখ

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বহুল আলোচিত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায় তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন ‘মিল্ক বিউটি’ খ্যাত এ অভিনেত্রী।বর্তমানে বাহুবলি সিনেমার পরবর্তী কিস্তি বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনেত্রী সিনেমাটি।

Gorgeous-Tamanna-Bhatia-Wallpaper

এদিকে খুব শিগগিরই জনতা গ্যারেজ শিরোনামের একটি অ্যাকশন-ড্রামা সিনেমাতে দেখা যাবে তামান্নাকে। তবে সিনেমাটিতে অভিনয় করছেন না তিনি। একটি আইটেম গানে দেখা যাবে তাকে। এই আইটেম গানটির জন্য তামান্না দাবি করেছেন ৪২ লাখ রুপি। নির্মাতারাও অবশ্য পারিশ্রমিকের ব্যাপারে কোনো আপত্তি করেননি। শোনা যাচ্ছে, নির্মাতারা চাইছেন এক রাতের মধ্যেই গানটির শুটিং শেষ করতে। এ অভিনেত্রীও এতে সম্মতি জানিয়েছেন।

জনতা গ্যারেজ সিনেমাটিতে অভিনয় করছেন-জুনিয়র এনটিআর, সামান্থা, নিতিয়া মেনন, মোহনলাল প্রমুখ। আগামী ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা