,

কাবুলে সমাবেশে বিস্ফোরণে নিহত ৬১, আইএসের দায় স্বীকার

57936193cac31_225802অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ শনিবার এক বিক্ষোভ সমাবেশে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৬১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০৭ জন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

আজ শনিবার দেশটির সংখ্যালঘু ফারসিভাষী শিয়া হাজারা সম্প্রদায়ের এক বিক্ষোভ সমাবেশে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এ খবর জানায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ইসমাইল কাউসি হতাহতের এ তথ্য জানিয়েছেন। তবে এটা হাসপাতাল থেকে পাওয়া প্রাথমিক পরিসংখ্যান। এ সংখ্যা পরিবর্তন হতে পারে। বিস্ফোরণে আহত ব্যক্তিদের ঘটনাস্থলের কাছাকাছি ইস্তিকলাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

বিস্ফোরণের পরপর ঘটনাস্থলের দৃশ্য ছিল ভয়াবহ। ঘটনাস্থলে দগ্ধ ব্যক্তি এবং ছিন্নভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভকারীরা বিক্ষোভ করছিল। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছানো দুরূহ হয়ে পড়ে।

দেশটির বামিয়ান প্রদেশ দিয়ে ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন গেছে। কিন্তু এখানকার বাসিন্দা হাজারা সম্প্রদায়ের মানুষের ভাগ্য খোলেনি। বিদ্যুৎ–বঞ্চিত এই বাসিন্দারা নিজেদের এলাকায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, কাবুলে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সমাবেশের ওপর ভয়ংকর এ হামলা চরম অসম্মানের। এ ধরনের আক্রমণ আবারও মনে করিয়ে দিল যে আফগানিস্তানের বিপদ-শঙ্কা এখনো কাটেনি এবং মানবাধিকার পরিস্থিতি সংকটপূর্ণ।

এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিটি নাগরিকের অধিকার। কিন্তু সুবিধাবাদী সন্ত্রাসীরা জনতার মধ্যে ঢুকে হামলা চালিয়ে তাদের হত্যা করেছে এবং নিরাপত্তা বাহিনীসহ বেশ কিছু নাগরিককে আহত করেছে।’

এদিকে আইএসের কথিত বার্তা সংস্থা আমাক জানিয়েছে, ‘কাবুলে আইএসের যোদ্ধারা বেল্টে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা