,

কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

qumillaনবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নজরুল ইনষ্টিটিউট কক্ষে এক আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। গতকাল (২২শে জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি মো:জামাল হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভার শুরুতে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু বক্কর সিদ্দিক, এরপর আলোচনা পর্বে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মো আল আমিন, বর্তমান কমিটির সভাপতি রোজিনা আক্তার, সাধারণ সম্পাদক মো:কামরুজ্জামান খাঁন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান,দপ্তর সম্পাদক আপেল , সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো শাওন হোসাইন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের সার্বিক অবস্থা তুলে ধরেন এবং সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পত্যয় ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে ম্যাগাজিন প্রকাশনার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়, এবং সংগঠনের কার্যক্রম আরও সুন্দর করার আশাবাদ ব্যক্ত করেন । আলোচনা সভাশেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সাগর।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে