,

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে র‌্যালী, মানববন্ধন ও সমাবেশ

13731705_1193889837297774_3632915264537615417_nআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ গতকাল শনিবার সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক র‌্যালী, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির আয়োজিত মানববন্ধনে সংগঠনের সভাপতি ডাঃ মোহাম্মদ বজলুর রহমানের সভাপেিতত্ব এবং সাংগঠনিক সম্পাদক আল আমীন শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক এড. মোঃ হাবিবুল্লাহ, বিএমএ’র জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রাহ, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ওয়ার্কাস পার্টির কমরেড নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জঙ্গিবাদী, সন্ত্রাসী ইসলামের শত্র“, দেশ ও জাতির শত্র“। তাই জঙ্গিবাদ নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহবান জানান।
এদিকে বাংলাদেশ ন্যাশলনাল ক্যাডেট কোর (বি.এন.সি.সি) ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালী করেছে। সকাল ১১ টায় শহরের টেংকেরপাড় থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে এসে শেষ হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হানিফের নেতৃতে র‌্যালীতে উপস্থিত ছিলে বি.এন.সি.সির পিইউও মো. নূর মোহাম্মদ, মো. রাদেশ উল¬াহ ভূইয়া, এবাদুর রহমান ভ’ইয়া ও সামরিক প্রশিক্ষক মো. মোখলেছুর রহমান। র‌্যালীতে জেলার বি.এন .সি.সি বিভিন্ন স্কুল কলেজের ছাত্র- ছাএীরা অংশগ্রহন করে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা