,

জনপ্রশাসন পদক পেলো ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠান

sorkar20160723122514প্রথমবারের মতো জনপ্রশাসন পদক পেলো ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠান। জাতীয় ও জেলা পর্যায় মিলিয়ে মোট ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে আজ এই পুরস্কার প্রদান করা হয়। শনিবার সকালে জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পদক ও সম্মাননা প্রদান করেন।

জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্তরা হলেন; সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে বিসিএস (প্রশাসন) একাডেমির ড. রহিমা খাতুন, দলগত শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পরিচালক (দলনেতা) মো. মোস্তাফিজুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব জাহিদ হোসেন পনির, বিসিএস (প্রশাসন) একাডেমির সহকারী পরিচালক জি এম সরফরাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব তন্ময় কুমার মজুমদার ও যশোরের সহকারী প্রোগ্রামার মো. মোতাহার হোসেন, সাধারণ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট; কারিগরি ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সিদ্দিকী ও দলগত শ্রেণিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (দলনেতা) মো. আনিছুর রহমান মিঞা, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বেগম শাহীন আরা বেগম, সহকারী কমিশনার বেগম জয়া মারীয়া পেরেরা ও বেগম ফারহানা আফসানা চৌধুরী; কারিগরি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম।

জাতীয় পর্যায়ে পুরস্কার হিসেবে পদক (১৮ ক্যারেট মানের এক ভরি ওজনের স্বর্ণপদক), ক্রেস্ট, সম্মাননাপত্র (সনদ) এবং নগদ অর্থ প্রদান করা হয়। ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং জনপ্রতি সর্বোচ্চ এক লাখ টাকা প্রদান করা হয়।

দলগত অবদানের ক্ষেত্রে স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা প্রদান করা হয়। জেলা পর্যায়ে ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে ৫০ হাজার টাকা ও সম্মাননাপত্র এবং দলগত অবদানের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা