,

এবার তিন বিমানবন্দরে ‘অপারেশন আইরিন’

 

নিজস্ব প্রতিবেদক : চোরাচালান প্রতিরোধে দেশের সমুদ্রবন্দরগুলোর পর তিন বিমানবন্দরে শুরু হয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযান ‘অপারেশন আইরিন’।বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ শনিবার সকাল সাড়ে ৬টা থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান শুরু হয়েছে।

photo-1469249354

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক এস এম শামীমুর রহমান ইউএনবিকে জানিয়েছেন, ছোট ছোট বহনযোগ্য অস্ত্র, বিস্ফোরক ও মাদক চোরাচালান প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপারেশন আইরিনকে সফল করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শুল্ক গোয়েন্দাদের সহযোগিতা করছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও মোংলা সমুদ্রবন্দরেও এ ধরনের অভিযান পরিচালনা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ। চট্টগ্রাম সমুদ্রবন্দরে চালানো অভিযানে তেমন কিছু উদ্ধার করা না গেলেও মোংলা থেকে ঘোষণাবহির্ভূত বেশ কিছু পণ্য জব্দ করা হয়। কম দামি পণ্যের ঘোষণা দিয়ে সেখানে বেশি দামের পণ্য আমদানিরও প্রমাণ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা