,

গুলির পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

 
নিজস্ব প্রতিবেদক :যশোর বেনাপোলের পুটখালি সীমান্তে শহিদুল ইসলাম ফনি (৩৫) নামে বাংলাদেশি যুবককে গুলির পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।শনিবার ভোরে পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তের ৭০/৭ এস পিলালের কাছে এ ঘটনা ঘটে।নিহত শহিদুল পুটখালি পশ্চিমপাড়া গ্রামের সাবেদ কসাইয়ের ছেলে।

benapole-dead-_19903_1469248257_135854

বিজিবি ও গরু ব্যবসায়ীরা জানান, শনিবার ভোরে একদল বাংলাদেশী গরু চোরাকারবারী ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। পথে আংরাইল সীমান্তের ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে। এ সময় অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারলেও শহিদুল তাদের হাতে ধরা পড়েন।

বিএসএফ সদস্যরা তাকে গুলি করে ও পরে রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে লাশ ভারতীয় সীমান্তের মাঠে ফেলে রেখে যায়। এ সময় তার সঙ্গীরা কৌশলে লাশ বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে।

খুলনা ২১ বিজিবি’র পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শামছুল হক জানান, বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পোর্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

খুলনা ২১ বিজিবির ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল জানান, ভারত সীমান্তে বাংলাদেশি চোরাকারবারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এএআই জহিরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা