,

‘কাবালি’ দেখতে ভোর হতেই প্রেক্ষাগৃহে মানুষের ঢল(ভিডিও)

 

বিনোদন ডেস্ক : ২২ জুলাই শুক্রবার মুক্তি পেল ভারতবর্ষের বিখ্যাত অভিনেতা রজনীকান্তের ছবি ‘কাবালি’। মুুক্তির আগেই বিভিন্ন রেকর্ডের জন্ম দিয়েছে আলোচিত এই ছবিটি। শুধু স্যাটেলাইট সত্ত্ব আর আর অগ্রীম বুকিংয়েই ছবিটি কয়েকশো কোটি টাকা আয় করেছে। ছবিটি নিয়ে এমনিতেই ভারতবাসীর মধ্যে পাগলামির শেষ নেই। আর মুক্তির দিন ভোর থেকে যেন সেই পাগলামী আরো চরমে!

 

2016_07_22_14_50_22_ZAgWKpUvW4tBCIO5HC2xOCFGr9XDyX_original

সকাল ৯টা থেকে রজনীকান্তের ছবি ‘কাবালি’র প্রথম শো হওয়ার কথা। অথচ ছবিটি দেখতে ভোর হতেই নাকি অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে ‘কাবালি’ দেখতে। বিশেষ করে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের দক্ষিণের শহরগুলোতে।

অনেকের কাছে সকাল ৯টার টিকেট না থাকলেও আছে পরের শোয়ের টিকেট, কিন্তু তারপরও ভোরেই প্রেক্ষাগৃহের সামনে এসে তারাও ভিড় করছেন। অন্যদিকে ভোর হতেই অসংখ্য মানুষের মিছিলও দেখা গেছে ‘কাবালি’র পোস্টার সমেত। ঢোল বাজিয়ে রাজপথে অসংখ্য ভক্তরা রজনীর নতুন ছবি নিয়ে আওয়াজ দিচ্ছেন। পুরো উৎসব একটা আমেজ!

 

 

দক্ষিণ ভারতের প্রায় শহরেই রজনীকান্তের সিনেমা মুক্তি উপলক্ষ্যে আগেই ছুটি ঘোষণা করা হয়েছে। কারণ অতীতে রজনীর সিনেমা মুক্তির সময় কর্মাচারিদের অফিস ফাঁকি দেয়া থেকেই নাকি এ শিক্ষা নিয়েছেন মালিক শ্রেণি। তাই এবার রজনীর ছবি উপলক্ষ্যে শুধু অফিস ছুটিই দেননি, সাথে ছবি দেখার পয়সাটাও অফিস দিয়েছে!

উল্লেখ্য, রজনীকান্তের সিনেমা মানেই ভারতজুড়ে তোলপাড়। সর্বশেষ তার অভিনীত ‘লিঙ্গ’ ছবিটিকে ঘিরেও তার ভক্ত অনুরাগীদের পাগলাগি লক্ষ্য করা গেছে। পিএ রঞ্জিতের পরিচালনায় ‘কাবালি’ ছবিটি নিয়েও তার ব্যত্ক্রিম নয়। ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন মেধাবী অভিনেত্রী রাধিকা আপ্তে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা