,

মুস্তাফিজ ও সাসেক্সের হতাশার রাত

 

স্পোর্টস ডেস্ক :শুক্রবার রাতটা মুস্তাফিজের হলো না। এ ম্যাচে জ্বলে উঠেননি কাটার বয়। ৩.২ ওভার বল করে রান দিলেন ৩১, পাননি উইকেট। কাটার বয়ের হতাশার রাতে হতাশা সঙ্গী হয়েছে সাসেক্সেরও।৬ উইকেটে ‘ডু অর ডাই’ ম্যাচটি হেরে টি-২০ ব্লাস্ট থেকে কার্যত ছিটকে পড়লো মুস্তাফিজের দল, যদিও এখনও একটি ম্যাচ বাকি তাদের।

46

প্রথমে ব্যাট করতে নেমে সাসেক্স তুলেছিল ৬ উইকেটে ১৫৩। ১০ বল হাতে রেখে মাত্র ৪ উইকেট হারিয়ে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রতিপক্ষ দল।১৫৪ রান বড় কোনো টার্গেট নয়, সেটা বুঝিয়ে দিল সারে। জেসন রয় ও অ্যারোন ফিঞ্চের উদ্বোধনী জুটিতে আসলো ২৮ রান। ফিঞ্চ ১৩ রানে আউট হলেও রয় ও পিটার সিবলে মিলে দলকে অনেকদূর নিয়ে গেলেন।

দলের চতুর্থ ওভারে বল করতে আসেন মুস্তাফিজ। প্রথম চারটি বল দারুণ করলেন। কিন্তু শেষ দুই বলে টানা চার হাঁকালেন জেসন রয়। মানে নিজের প্রথম ওভারে দিলেন ১০ রান।তবে দ্বিতীয় ওভারে নিজেকে ফিরে পেলেন কাটার বয়। উইকেট না পেলেও এ ওভারে দিলেন মাত্র ৪ রান। নিজের তৃতীয় ওভারটি ব্যয়বহুল হয়ে গেল। এ ওভারে রান দিলেন ৯।

ততোক্ষণে সারের জয়টা এক রকম নিশ্চিত হয়ে গেছে। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁয়ে যায় সারে। দলের পক্ষে সিবলে সর্বোচ্চ ৪০, জেসন রয় ৩৬, ফকস ২২, মরিস ২০ রান করেন। ৩.২ ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেট শূণ্য থাকেন মুস্তাফিজ।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৩ রান তুলে মুস্তাফিজের দল। এদিনও মুস্তাফিজকে ব্যাট করতে নামতে হয়নি। সর্বোচ্চ ৪৫ রান আসে উইকেট কিপার গ্রেইগ কাচোপার ব্যাট থেকে। ওপেনার ন্যাশ করেন ৩৯।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা