,

শেখ হাসিনাকে ‘বোন’ বলে মানি: এরশাদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দেশে সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলা ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল হবেন প্রত্যয় ব্যক্ত করে সব সময় তার পাশে থাকার কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।নিউর্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত এক বৈঠকে শুরুতে প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি জানি, আপনারা কিছুটা উদ্বিগ্ন। দেশে এমন কিছু ঘটনা ঘটেছে, যে জন্যে উদ্বিগ্ন হবার কথা। তবে একটি অভয় দিতে পারি- চিন্তার কোনো কারণ নেই, উদ্বেগের প্রয়োজন নেই। শেখ হাসিনা সন্ত্রাস দমনে সক্ষম হবেনই। আমরা তার সঙ্গে আছি, সব সময় পাশেই থাকব।’

 

index_135849

জঙ্গি ও সন্ত্রাসে আক্রান্ত বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এরশাদ।তিনি বলেন, ‘আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যে যে যেখানেই আছেন, আসুন এমন পরিস্থিতির উত্তরণে সকলে মিলে সরকারের পাশে দাঁড়াই।’এ সময় শেখ হাসিনাকে ‘বোন বলে’ মানেন জানিয়ে সব সময় আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ, যিনি এক সময় বিএনপি-জামায়াতের সঙ্গে চার দলীয় জোটেও ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা