,

কে এই হুররাম?

 

 

বিনোদন ডেস্ক : সন্ধ্যা রাত হলেই অনেকে টেলিভিশন সেটের সামনে বসে যান। কোনোভাবেই মিস করতে চান না এ সময়ে প্রচারিত ‘সুলতান সুলেমান’ সিরিয়ালটি। সিরিয়ালের প্রতিটি পর্বে তুর্কী সম্রাজ্যের অজানা ইতিহাস জানার সুযোগ থাকে। সেইসঙ্গে পাত্র-পাত্রীদের সুঅভিনয় তো রয়েছেই। তবে দর্শকরা যাকে নিয়ে বেশি কৌতূহলী তিনি ‘হুররাম’। কাহিনিতে তার গুরুত্বপূর্ণ উপস্থিতির কারণেই হোক, অভিনয় কিংবা মুখশ্রীর কারণেই হোক হুররামে মজেছেন দর্শক।

279381_10150252791100816_5401781_o
হুররাম। দেখতে অনেকটা বিখ্যাত ‘টাইটানিক’ মুভির নায়িকা কেট উইন্সলেটের মতো। সিরিয়ালটিতে তার চরিত্র অনেকটা খলনায়িকার। তার ভেতরে সম্রাজ্ঞী হওয়ার ইচ্ছা সুতীব্র। দর্শক ইতিমধ্যে বলতে শুরু করেছেন, রূপের ফাঁদে ফেলে, সুকৌশলে সুলতানকে বসে আনার দারুণ অভিনয় করছেন তিনি। কিন্তু কে এই হুররাম? কী তার আসল পরিচয়?
হুররামের আসল নাম মেরিয়েম উজেরলি। ১৯৮৩ সালের ১২ আগস্ট জার্মানির ক্যাসেলে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর কেটেছে ক্যাসেলে। জার্মানিতে অপ্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে হুররাম (বাংলাদেশি দর্শকদের কাছে পরিচিত নাম) তার অভিনয় জীবন শুরু করেন। তিনি মূলত তুর্কি-জার্মান অভিনেত্রী ও মডেল। ২০১০ সালে একটি ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। জার্মান টিভিতে সেটি প্রচারিত হয়। একই বছর ‘জার্নি অব নো রিটার্ন’ সিনেমায় অভিনয় করেন তিনি।
অভিনয় জীবনে জনপ্রিয়তার সুবাদে মেরিয়েম বহু বিজ্ঞাপনে কাজের পাশাপাশি খ্যাতনামা ব্র্যান্ডের অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে তিনি জিকিউ তুরস্ক ম্যাগাজিন কর্তৃক ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।

মেরিয়েম তুরস্কেও জনপ্রিয়। এই জনপ্রিয়তা তিনি অর্জন করেন ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’তে অভিনয়ের মাধ্যমে। এই সিরিয়ালটিই ‘সুলতান সুলেমান’ নামে আমাদের এখানে প্রচারিত হচ্ছে। এই সিরিয়ালে অভিনয় করে তিনি সমালোচকদের প্রশংসা পান এবং গোল্ডেন বাটারফ্লাই পুরস্কারসহ একাধিক পুরস্কার লাভ করেন। তার অভিনীত চরিত্রটি এতটাই দর্শকপ্রিয় হয় যে তিনি বিশ্বব্যাপী ‘হুররাম সুলতান’ নামে পরিচিতি পান।

মেরিয়েমের ব্যক্তিগত ওয়েবসাইট থেকে জানা গেছে, ৬১ দেশে তার ৪০০ মিলিয়ন ফ্যান রয়েছে। শুধু ফেসবুকেই রয়েছে তার ৩.৭ মিলিয়ন ফ্যান। সুলতান সুলেমানে অভিনয় সম্পর্কে মেরিয়েম উজেরলি বলেন, ‘হঠাৎ করেই একদিন ফোন বেজে ওঠার শব্দ পাই। শুটিংয়ের জন্য তুরস্কে আসার আমন্ত্রণ জানানো হয় আমাকে। আমি রাজী হয়ে যাই। এরপর শুটিংয়ের জন্য পাক্কা দুই বছর তুরস্কে এসে হোটেলেই থাকতে হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে