,

নিখোঁজ বিমান খুঁজতে বঙ্গোপসাগরে তল্লাশি

downloadভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) নিখোঁজ বিমান খুঁজতে বঙ্গোপসাগরে তল্লাশি চালাচ্ছে ভারত। ইতিমধ্যে তল্লাশিকাজে বঙ্গোপসাগরে ভারতের চারটি বিমান, ১২টি জাহাজ ও একটি সাবমেরিন মোতায়েন করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
আজ শুক্রবার সকালে ২৯ জন আরোহী নিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়। এএন-৩২ বিমানটি চেন্নাইয়ের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে। বিমানটির গন্তব্য ছিল আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার। বিমানে ছিল ২৯ জন যাত্রী। এর মধ্যে ছয়জন ক্রু রয়েছেন।
স্থানীয় সময় আজ সকাল পৌনে নয়টার দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিমানটির পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর কথা ছিল।
বিমান নিখোঁজ হওয়ার পর বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড বঙ্গোপসাগরে যৌথ তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা