,

আওয়ামী লীগ জাতীয় ঐক্যে বিশ্বাস করেনা: ফখরুল

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জাতীয় ঐক্যে বিশ্বাস করে না। তারা মনে করে আওয়ামী লীগ ছাড়া আর কেউ নেই। তারা অন্য কাউকে স্বীকার করতে চায়না। এই মানষিকতা থেকেই তারা সমস্ত বিরোধী দলের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিচ্ছে না।বৃহস্পতিবার যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লন্ডন সফররত মির্জা ফখরুল এসব কথা বলেন।

143707Mirza-fakhru-1

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কেউ নেই। ড. কামাল হোসেন নেই, বি চৌধুরী নেই, কমিউনিস্ট পার্টি নেই। মাহমুদুর রহমান মান্না জেলে কেন, কি অপরাধ তার। এই গুলি আমাদের সবাইকে বিবেচনা করতে হবে।

বিএনপির নেতৃত্বকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টার মধ্যমে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘যে আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের নেতা বলে দাবি করে, গণতন্ত্রের শরিক হিসেবে দাবি করে, তাদের হাতেই আজ গণতন্ত্র নিহত হয়েছে।’

তারেক রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবারের হাইকোর্টের কারাদ- ও জরিমানার রায় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিএনপির মহাসচিব এটিকে রাজনীতি থেকে তারেককে সরিয়ে রাখার অপচেষ্টা বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এ মামলার ঘটনার সঙ্গে তারেক রহমানের কোনোই সম্পর্ক নেই প্রমাণিত হওয়ার পরেও তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। শুধু তারেক রহমানই নয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অধিকাংশ সিনিয়র নেতাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। রাজনৈতিক হয়রানির কারণে দেশের কারাগারগুলোতে আজ আর তিল ধারণের জায়গা নেই। সরকারের সমালোচনা করলেই রাষ্ট্রদ্রোহিতার মামলায় ঢোকানো হচ্ছে জেলে’।

গুলশান কার্যালয়ে অবরুদ্ধ থাকা অবস্থায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ মোট ১৯টি মামলা দেওয়া হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমানভাবে আসামি করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার নামটি প্রত্যাহার করে নেওয়া হলেও খালেদা জিয়ার নামে মামলাটি চালাচ্ছে সরকার।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপির আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর আহমদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে