,

‘নরেন্দ্র মোদী’ পুলিশে চাকরির আবেদন করেছেন?

 
আন্তর্জাতিক ডেস্ক :পরীক্ষাটা ছিল ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফের হেড কনস্টেবল পদের জন্য।অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিতে হবে ওয়েবসাইট থেকে।নির্দিষ্ট একটা রোল নম্বর দেওয়ার পরে যে অ্যাডমিট কার্ড কম্পিউার স্ক্রিনে ভেসে উঠল, তা দেখে অজ্ঞান হওয়ার যোগাড়!আবেদনকারীর নাম আর ছবি কোটি কোটি মানুষের চেনা।তিনি নরেন্দ্র মোদী – ভারতের প্রধানমন্ত্রী।কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের হেড কনস্টেবল পদে প্রধানমন্ত্রীর ছবি সহ অ্যাডমিট কার্ড পাওয়ার সংবাদ প্রকাশ করেছে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়া।

mh_135805
তাদের প্রতিবেদন ছাপা পর্যন্তও যে প্রধানমন্ত্রীর নাম আর ছবি সহ অ্যাডমিট কার্ডটা ছিল সিআরপিএফের ওয়েবসাইটে, তার স্ক্রিনশটও দেওয়া হয়েছে প্রতিবেদনের সঙ্গে।

কিন্তু বিবিসি যখন ওই প্রতিবেদনে উল্লেখিত আবেদনপত্রের নম্বর মিলিয়ে সিআরপিএফের ওয়েবসাইটে অ্যাডমিট কার্ডটা দেখার চেষ্টা করে, তখন আর সেটা পাওয়া যায় নি। সরিয়ে দেওয়া হয়েছে সেটি।

কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর মুখপাত্রকে টেলিফোনে আর এসএমএসের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কোনও উত্তর আসে নি।

তবে বাহিনীরই এক কর্মকর্তা বলছেন, “বুঝতেই তো পারছেন ভুল হয়েছে। আমরা সরিয়েও দিয়েছি খবরটা বেরনোর পরেই। তবে কী করে এমন ভুল হল, সেটা তো খুঁজে বার করতেই হবে। বাহিনীর প্রতিষ্ঠা দিবসের আগে কী বিড়ম্বনা একটা।“

কিন্তু যে প্রশ্নটা উঠে আসছে, তা হল নাম ও ছবি সহ আবেদনপত্র প্রাথমিক যাচাইয়ের সময়েও বিষয়টা সবার চোখ এড়িয়ে গেল কী করে?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা