,

মেয়ের জনপ্রিয়তার ধাক্কা সামলাতে ব্যর্থ মা

 

বিনোদন ডেস্ক : তারকাদের ক্যারিয়ারের পেছনে মায়েদের অবদান সবচেয়ে বেশি থাকে বলে শোনা যায়। সন্তানের সফলতায় তাদের মায়েরাও অংশ হয়ে থাকেন। আবার খ্যাতির বিড়ম্বনাও কিন্তু কম পোহাতে হয় না তাদের।সম্প্রতি এমননি একটি ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের মা ব্রিন্দা রাই।

Aishwarya-Rai-Bachchan1469185953

গত বৃহস্পতিবার মেয়ে ঐশ্বরিয়া এবং নাতনি আরাধ্যকে নিয়ে লন্ডন থেকে ফিরছিলেন ব্রিন্দা রাই। বিমানবন্দরে পৌঁছালে ঐশ্বরিয়াকে ঘিরে ধরেন ফটোসাংবাদিকরা। এমন পরিস্থিতিতে মেয়ে এবং মাকে নিয়ে বিমানবন্দর থেকে বের হতে গিয়ে ঘটে বিব্রতকর ঘটনা। ভিড় থেকে ঐশ্বরিয়াকে বাঁচাতে ফটোসাংবাদিকদের ধাক্কা দেন ঐশ্বরিয়ার দেহরক্ষী। হঠাৎ একজন ফটোসাংবাদিক ধাক্কা খেয়ে পাশেই থাকা এ অভিনেত্রীর মায়ের উপর পড়ে যান। এ সময় ভারসাম্য ঠিক না রাখতে পেরে পড়ে যান ব্রিন্দা রাই। তিনি মাথায় সামান্য আঘাতও পেয়েছেন বলে জানা গেছে।

এদিকে সামনে মেয়ে আরাধ্যকে নিয়ে বিমানবন্দরের বাইরে গাড়ির দিকে যাচ্ছিলেন ঐশ্বরিয়া। মায়ের এমন অবস্থা দেখে তড়িঘড়ি করে মেয়েকে গাড়িতে রাখতে গিয়ে গাড়ির দরজার সঙ্গে আঘাত পান আরাধ্য। আঘাত পেয়ে কাঁদতে শুরু করে সে। এরপর ঐশ্বরিয়া গিয়ে তার মাকে গাড়িতে নিয়ে আসেন এবং দ্রুত সেখান চলে যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা