,

রোনালদোর প্রমোদতরীতে সুন্দরীদের ভিড়!

 

 

স্পোর্টস ডেস্ক : ইউরো ২০১৬ এর ফাইনালে রোনালদো যেভাবে ইনজুরিতে পড়লেন তাতে অনেকেই শঙ্কিত ছিলেন। কী জানি কী হয় রিয়াল মাদ্রিদ তারকার। কিন্তু ছবির এই রোনালদোকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে কিছুদিন আগে তিনি মারাত্মক ইনজুরিতে পড়েছিলেন।

 

download

তবে ওই ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের হয়ে সুপার কাপে খেলতে পারবেন না। খেলতে পারবেন না স্প্যানিশ লা লিগার প্রথম দুটি ম্যাচও। পর্তুগালের ফুটবল ইতিহাসে প্রথম কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা জিতে রোনালদো এখন অবকাশযাপনে আছেন ভূমধ্যসাগরের দ্বীপ ইবিজায়। রোনালদো যে সেখানে আছেন সেটা সংবাদমাধ্যমের কল্যাণে অনেকেই জানেন। তাইতো রোনালদোর প্রমোদতরীতে সুন্দরীদের ভীড় দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার রোনালদোর প্রমোদতরীতে হাজির হয়েছিলেন বেশ কয়েকজন সুন্দরী। তাদের মধ্যে অন্যতম ছিলেন মেক্সিকোর অভিনেত্রী ও গায়ক আইজা গঞ্জালেস। অবশ্য তাদের সঙ্গে ছেলেরাও ছিল।সেই ছবি সংবাদমাধ্যম হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেটা নিয়ে রসিয়ে রসিয়ে অনেকে অনেক কিছু লিখছেন। কেউ কেউ লিখছেন নতুন সুন্দরীদের সঙ্গে রোনালদোর রোমাঞ্চ।
তবে রোনালদোর প্রমোদতরীতে যাওয়া মেক্সিকান অভিনেত্রী ও গায়ক আইজা গঞ্জালেস জানিয়েছেন তারা কেবল পর্তুগীজ তারকার সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলেন। রোনালদোর সঙ্গে তাদের কোনো রোমাঞ্চ হয়নি।

অবশ্য পরে দেখা যায় তারা সবাই মিলে পার্টিতে যাচ্ছেন। তবে অবকাশযাপনে গিয়ে রোনালদো যে দারুণ সময় কাটাচ্ছেন সেটা অনুমেয়। কারণ, বিশ্বসেরা এই ফুটবলারের সঙ্গে যে যোগ দিয়েছেন তার মা ও তার ছেলে রোনালদো জুনিয়র।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা