বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ১৪৪ ধারা ভেঙ্গে আওয়ামীলীগের সমাবেশ

Sarail Pic(Politics-chonta) 22.07 (1)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে ১৪৪ ধারা ভেঙ্গে সমাবেশ করেছে আওয়ামীলীগ। গতকাল শুক্রবার বিকেলে চুন্টা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে পুলিশের উপস্থিতিতেই তারা করেছে সংক্ষিপ্ত সমাবেশ। জঙ্গী বিরোধী সমাবেশের ঘোষনা থাকলেও সেটা হয়ে গেছে ইউএনও বিরোধী সভা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পূর্ব ঘোষনা অনুযায়ী ওই মাঠে গতকাল আওয়ামীলীগ ডেকেছিল জঙ্গী বিরোধী সমাবেশ। আর জাতীয় পার্টি স্থানীয় এমপি কে প্রধান অতিথি করে নবনির্মিত ইউনিয়ন কমপ্লক্সে ভবনের উদ্বোধন ও আলোচনা সভার আহবান করেছিল। এ ঘটনায় উপজেলা থেকে চুন্টা পর্যন্ত উভয় দলের নেতা কর্মীদের মধ্যে বিরাজ করছিল উত্তেজনা। সংঘাত সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতি রোধে আওয়ামীলীগ ও জাপার সমাবেশস্থলে সকাল ১০টায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকাল ১১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। তাই গতকাল সকাল ১০টা থেকেই চুন্টা ইউপি কমপ্লেক্স সংলগ্ন মাঠে ও আশে পাশে সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহার নেতৃত্বে পুলিশ অবস্থান করছিল। কিন্তু ১৪৪ ধারা জারি করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও’র উপর ক্ষুদ্ধ হয় চুন্টা ইউপি ও সরাইল উপজেলা আওয়ামীলীগ। গতকাল সকালে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক উপজেলা পরিষদ মিলনায়তনে এক জরুরী সভা করেন। সভা শেষে দুপুর ২টায় উপজেলা আ’লীগের আহবায়ক এ্যাডভোকেট নাজমুল হোসেন ও যুগ্ম আহবায়ক শিউলী আজাদের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ইউএনও’র কার্যালয়ে যান। তারা ইউএনও’র কাছে ১৪৪ ধারা জারি করার কারন জানতে চান। ইউএনও তাদেরকে জানান সার্বিক পরিস্থিতি ভাল ছিল না। সভাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা ছিল। তাই অফিসার ইনচার্জের লিখিত আবেদনের প্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ইউএনও’র কথা শুনে আ’লীগ নেতৃবৃন্দ উত্তেজিত হয়ে যান। তারা সমাবেশ করার চ্যালেঞ্জ ছুঁড়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কক্ষ ত্যাগ করেন। বিকেল সাড়ে ৪টায় পুলিশের উপস্থিতিতেই ১৪৪ ধারা জারি করা মাঠে স্থানীয় আ’লীগের সভাপতি মোঃ সুলাইমান কবিরের সভাপতিত্বে শুরু হয় সভা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সম্পাদক মোঃ শের আলম মিয়া। তিনি বলেন, নির্বাহী কর্মকর্তা একক সিদ্ধান্তে আমাদের জঙ্গীবাদ বিরোধী সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছেন। এটা উদ্যেশ্য প্রণোদিত। এ সভায় উপস্থিত ছিলেন- চুন্টা ইউনিয়ন আ’লীগের সম্পাদক ও সদ্য নির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট সমর ভৌমিক, এ্যাডভোকেট মুখলেছুর রহমান ও আ’লীগ নেতা মোঃ আরব আলী। এ সময় পুলিশ বাঁধা দিলে সমাবেশকারীদের সাথে দস্তাদস্তির ঘটনা ঘটে। শের আলমের বক্তব্যের পরই শাহজাহান মিয়া দ্রুত সভার সমাপ্তি ঘোষনা করে জঙ্গী বিরোধী মিছিলের ঘোষনা দেন। তার নেতৃত্বেই চুন্টা বাজারে শুরু হয় মিছিল। ওই মিছিলে যোগ দেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। এ্যাডভোকেট নাজমুল হোসেন ১৪৪ ধারা জারিকৃত জায়গায় সমাবেশ করার কথা স্বীকার করেন। প্রসঙ্গত: জাতীয় পার্টি গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তাদের কালিকচ্ছ বাজার কার্যালয়ে এক সভা আহবান করেন। সভায় জাতীয় পার্টি ছাড়াও অনেক গন্যমান্য লোক অংশ গ্রহন করেন। ওই সভায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে গতকালের চুন্টার সভা স্থগিত ঘোষনা করেন। অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা বলেন, আমাদের পর্যবেক্ষণে চুন্টার সমাবেশে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা ছিল। তাই নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে লিখিত ভাবে আইনি সহায়তা চেয়েছি। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা বলেন, পুলিশ প্রশাসনের সার্বিক পর্যবেক্ষণ ও আবেদনের প্রেক্ষিতে ওই সেখানকার শান্তি শৃঙ্খলার স্বার্থে সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছি। তবে গতকাল বিকেলে স্থানীয় আ’লীগের কিছু লোক আইন অমান্য করে সংক্ষিপ্ত সমাবেশ করার চেষ্টা কালে পুলিশ বাঁধা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ