,

জাকির নায়েকের সহযোগী আরশিদ কুরেশি গ্রেপ্তার

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের ইসলাম বিষয়ক বক্তা জাকির নায়েকের অন্যতম সহযোগী আরশিদ কুরেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।ভারতীয় যুবকদের ধর্মান্তরিত করে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে নিয়োগ করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামক সংস্থার সঙ্গে যুক্ত আরশিদ কুরেশি।

15627
মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা এবং কেরালা পুলিশ গত বুধবার রাতে মুম্বাই শহরের সি-উড এলাকায় যৌথ অভিযান চালিয়ে আরশিদ কুরেশিকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ধর্মান্তরিত করে আইএসে যোগ দিতে বাধ্য করার অভিযোগ এনেছেন কেরালা রাজ্যের বাসিন্দা এবিন জ্যাকব।এবিন জ্যাকবের বোন মরিয়ম ও তাঁর স্বামী বেস্টিন ভিনসেন্ট কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন। তাঁদের নিখোঁজের পেছনে আরশিদ কুরেশির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন এবিন।

 

 

এবিন জ্যাকবের অভিযোগ, তাঁর বোনজামাই বেস্টিনের সঙ্গে যোগাযোগ ছিল আরশিদ কুরেশির। বেস্টিনকে ধর্মান্তরিত করার জন্য জোরাজুরি করতেন তিনি। পরিকল্পনা করে মরিয়ম ও তাঁর স্বামীকে ধর্মান্তরিত করে বাইরে পাঠিয়ে দিয়েছেন বলে দাবি করেন এবিন জ্যাকব।

 

 

কেরালা রাজ্যের এরনাকুলাম জেলার পুলিশ কমিশনার কে ভি বিজয়ন বলেন, কিছুদিন আগে একরকম জোর করেই এবিন জ্যাকবকে মুম্বাই নিয়ে যান বেস্টিন ভিনসেন্ট। সেখানে আরশিদ কুরেশির বাড়ির লাইব্রেরিতে চলত মগজ ধোলাই। সেখানে ইসলামকে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ বলে দাবি করতেন কুরেশি। এর পাশাপাশি ভারতীয় নাগরিকরা অধর্মের পথে হাঁটছে বলেও বোঝানো হতো। সেই মগজ ধোলাইয়ে পা না দিয়ে কেরালায় ফিরে যান এবিন। ফিরেই পুলিশের কাছে আরশিদ কুরেশির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। পরে কেরালা পুলিশ ও মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা যৌথভাবে অভিযান চালিয়ে জাকির নায়েকের অন্যতম সহযোগী আরশিদ কুরেশিকে গ্রেপ্তার করে।

 

 

পুলিশ কমিশনার কে ভি বিজয়ন আরো বলেন, আরশিদ কুরেশির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈরিতা তৈরি এবং ইউএপি আইনে মামলা করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের পর কুরেশিকে কেরালা নিয়ে যাওয়া হবে।জাকির নায়েকের সঙ্গে কোনোভাবে যোগাযোগ থাকা এবং পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া প্রথম ব্যক্তি হলেন আরশাদ কুরেশি। তাঁর গ্রেপ্তারের বিষয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আরশাদ কুরেশিকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।গত ১ জুলাই ঢাকার গুলশানে জঙ্গি হামলার পরই গোয়েন্দাদের নজরে আসেন জাকির নায়েক। ধর্ম প্রচারের নামে যুবসমাজকে জঙ্গির দলে নাম লেখাতে তিনি উসকানি দিতেন বলেও অভিযোগ ওঠে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে