,

জঙ্গিবাদ রোধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক কাল

 

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ প্রতিরোধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামীকাল ২৩ জুলাই বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদী কার্যক্রম নির্মূলে কার্যকরী পথ খুঁজে বের করতে এ বৈঠক করার পরিকল্পনা করা হয়েছে।

versity1469187858

 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মো. ওমর ফারুখ জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, জ্যেষ্ঠ শিক্ষক এবং শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও কমিশনের সদস্যরা সভায় উপস্থিত থাকবেন।

 

 

মো. ওমর ফারুখ আরো জানান, গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সম্প্রতি জঙ্গি হামলায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী উদ্বুদ্ধকরণ সভা করা হবে। এর আগে গত ২১ জুলাই সারা দেশের কলেজ অধ্যক্ষ ও ১৭ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা