,

যৌন কেলেঙ্কারির ঘটনায় ফক্স নিউজ প্রধানের পদত্যাগ

 

আন্তর্জাতিক ডেস্ক :যৌন কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সবচে প্রভাবশালী টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের প্রধান নির্বাহী রজার অ্যালিস। প্রায় ২০ বছর এই গণমাধ্যমটিতে চাকরির পর এক যৌন কেলেঙ্কারির অভিযোগে বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি।পরবর্তী প্রধান নিয়োগ দেয়ার আগ পর্যন্ত ফক্স নিউজ এবং ফক্স বিজনেস নেটওয়ার্কের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন মিডিয়া মুঘল খ্যাত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রুপার্ট মারডক। তার উপদেষ্টা হিসেবে থাকবেন অ্যালিস। তবে কোম্পানিতে নির্বাহী কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না অ্যালিস।

2016_07_22_16_17_27_MCm5xGrhurp7R77zeUH7n5tzUeLaUs_original

 

ফক্স নিউজ চ্যানেলের প্রাক্তন সংবাদ সঞ্চালিকা গ্রেচেন কার্লসন যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন অ্যালিসের বিরুদ্ধে। সেইসঙ্গে অনৈতিকভাবে রজার তাকে চাকরি থেকে সরিয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেছিলেন কার্লসন। রজার অ্যালিসের বিরুদ্ধে আদালতে মামলা করার দুসপ্তাহের মধ্যেই খবরটি প্রকাশ্যে আসে।

এরপর থেকেই রজারের অপসারণ নিয়ে জল্পনা তৈরি হয় যুক্তরাষ্ট্রে। এর আগে মেগান কেলি নামের আরেকজন সংবাদ সঞ্চালিকা রজারের যৌন লালসার শিকার হয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোতে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রজার অ্যালিস।

তিনি বলেন, ‘গ্রেচেন কার্লসনের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ফক্স নিউজের সঞ্চালিকা হিসেবে কার্লসনের চুক্তি নবীকরণ করা হয়নি বলেই সে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা