,

বেতন মর্যাদা দুই-ই বাড়ছে প্রাথমিকের শিক্ষকদের

primary-education_5138সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকসহ প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ছে। শিগগিরই শিক্ষকনেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে ইতোমধ্যে একটি সারসংক্ষেপও পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সূত্রমতে, মন্ত্রণালয় বেশ কিছুদিন আগে থেকেই এটি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় কয়েকটি প্রশ্ন তুলে পর্যবেক্ষণ দেওয়ায় কিছুটা দেরি হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় জবাব দিয়েছে। ফলে বিষয়টি আরেক ধাপ এগিয়েছে। এখন বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় উঠবে। তারপর এ বিষয়ে আদেশ জারি হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেতন স্কেল হবে দশম গ্রেডে (মূল স্কেল আট হাজার টাকা) এবং প্রশিক্ষণবিহীন শিক্ষকেরা পাবেন ১১তম গ্রেডের (ছয় হাজার ৪০০) বেতন। বর্তমানে তারা বেতন পান যথাক্রমে ১৩ ও ১৪তম গ্রেডে।

অন্যদিকে সহকারী শিক্ষকদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের ১২তম (মূল স্কেল পাঁচ হাজার ৯০০) ও প্রশিক্ষণবিহীনদের ১৩তম গ্রেডের (পাঁচ হাজার ৫০০) বেতন স্কেল নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে তারা পান যথাক্রমে ১৫ ও ১৬তম গ্রেডের বেতন।

এ পরিবর্তনের ফলে সরকারকে বছরে অতিরিক্ত ২৯২ কোটি টাকা খরচ করতে হবে।

সরকারি সূত্রমতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দাবি আদায়ে রাস্তায় নামলে বিষয়টির গতি পায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে