বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়ীয়া সরাইলে আ”লীগ ও জাপা একই স্হানে সমাবেশ নিয়ে চরম উত্তেজনা

awamilig-japa-big20160519151746

নিজস্ব প্রতিবেদক :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা গ্রামে একই স্থানে একই সময়ে সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। আজ শুক্রবার বিকেল ৩টায় এ সমাবেশ করা নিয়ে দুই সংগঠনই অনড়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি উপজেলা প্রশাসন।
সরাইল থানার ওসি রুপক কুমার সাহা গতকাল দুপুরে জানান, সমাবেশ বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছতে পারেনি। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, চুন্টা ইউনিয়ন পরিষদের একটি ভবন উদ্বোধন উপলক্ষে পরিষদের সামনে সমাবেশের ডাক দেয় জাতীয় পার্টি। ওই সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। প্রায় এক সপ্তাহ ধরে এ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। অন্যদিকে একই স্থানে একই সময়ে জঙ্গিবিরোধী সমাবেশের ডাক দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এতে সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। গত দুই দিন এ বিষয়ে এলাকায় মাইকিং করা হয়।
সূত্র জানিয়েছে, ভবন উদ্বোধন উপলক্ষে অতিথি করা নিয়েই মূলত দ্বন্দ্বের শুরু। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পার্টির এমপিকে প্রধান অতিথি করার বিষয়টি আওয়ামী লীগের একটি পক্ষ মেনে নিতে পারছিল না। অন্যদিকে সরকারি অনুষ্ঠান বিধায় আয়োজক ও জাতীয় পার্টির লোকজন চাচ্ছে এখানে এমপিই প্রধান অতিথি থাকুক।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন জানান, জাতীয় পার্টির সমাবেশের কথা তিনি জানেন না। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি। স্থানীয় আওয়ামী লীগ আগে থেকেই এখানে সমাবেশ করবে বলে প্রস্তুতি নিয়ে রেখেছে। নির্ধারিত স্থান ও সময়েই আওয়ামী লীগের সমাবেশ হবে।
সংসদ সদস্য জিয়াউল হক মৃধা বলেন, ‘ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন উপলক্ষে সেখানে সমাবেশ করা আমার বৈধ অধিকার। হঠাৎ করে এখানে অন্য অনুষ্ঠান ডেকে সমস্যা সৃষ্টি করার বিষয়টি মেনে নেওয়া যায় না। তবে আমরা চিন্তা করছি সময় পরিবর্তন করে সমাবেশটা করা যায় কি না।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব