,

‘বাগদত্তা নই এবং বিয়েও করছি না’

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি তারা।

dipika1429964325

তবে রিল লাইফ এবং রিয়েল লাইফে তাদের রসায়ন দেখে কারো বুঝতে বাকি নেই প্রেমের সম্পর্কে রয়েছেন এ জুটি। সম্প্রতি এ জুটিকে নিয়ে গুঞ্জন- গোপনে বাগদান সম্পন্ন করেছেন তারা। কিন্তু গুঞ্জন সত্যি নয় বলে জানিয়েছেন বাজিরাও মাস্তানি খ্যাত এ অভিনেত্রী।

গতকাল বুধবার ভারতের দিল্লিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দীপিকা। সেখানে সাংবাদিকদের তার বাগদানের গুঞ্জনের বিষয়টি খোলাসা করেন তিনি। দীপিকা বলেন, ‘আমি গর্ভবতী নই, আমার সন্তানও হচ্ছে না। আমি বাগদত্তা নই এবং শিগগিরই বিয়ের পরিকল্পনাও করছি না।’

এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছিল, কয়েক মাস আগে তাদের অবিভাবকদের উপস্থিতিতে বাগদান সেরেছেন দীপিকা এবং রণবীর। প্রতিবেদনটিতে আরো জানানো হয়েছিল, খুব শিগগিরই বিয়ে করছেন না এ জুটি, কারণ দীপিকা আগামী দুই বছরের মধ্যে বিয়ে করতে চান না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে